বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

আন্দোলনে গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেয়া চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

রফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।’

শেখ হাসিনার ভিসা এক্সটেন্ড করার বিষয়ে হিন্দুস্তান টাইমসের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারও পাসপোর্ট বাতিল করা হলে সব দেশকে জানিয়ে দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনো ইস্যু থাকে না।’

জুলাই আন্দোলনে আহতদের বিষয়ে মুখপাত্র বলেন, ‘তাদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষিয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুজন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন।’

রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, ‘সাম্প্রতিক ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।’

মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মোজাম্বিকে অস্থিতিশীল পরিবেশে নিকটস্থ প্রিটোরিয়া হাইকমিশনকে নির্দেশ দেয়া হয়েছে। দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করতে বলেছি।’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী