শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাহাড়সম রানের বোঝা নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

ভারতের ছুঁড়ে দেওয়া পাহাড়সম লক্ষ্যে নেমে দিনের শেষ ভাগে অপেক্ষায় ছিল কঠিন চ্যালেঞ্জ। তবে এই সময়টা দলকে বিপদে পড়তে দেননি বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ৫১৩ রানের লক্ষ্যে নেমে ১২ ওভার খেলে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ। ৪২ বলে তিন চারে ২৫ রান করে ক্রিজে আছেন শান্ত, ৩০ বলে ১৭ করে অপরাজিত জাকির।

বিশ্বরেকর্ড গড়ে এই ম্যাচ জিততে বাংলাদেশের চাই আরও ৪৭১ রান। ম্যাচ বাঁচাতে হলেও সাকিব আল হাসানদের ব্যাট করতে হবে আরও দুই দিন।

প্রথম ইনিংসে ভারতের করা ৪০৪ রানের জবাবে আগের দিনই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল স্বাগতিকরা। ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনে নেবে ৪৮ মিনিটে যোগ করতে পারে আরও ১৭ রান। ১৫০ রানে গুটিয়ে ফলোঅনে পড়লেও ভারত নিজেরাই আবার ব্যাট করতে নামে।

শুভমান গিল ও চেতশ্বর পূজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান করে শেষ ঘণ্টায় ইনিংস ছেড়ে দেয় তারা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রানের।

পাহাড়সম বোঝা মাথায় নিয়ে নেমে শান্ত-জাকির পা হড়কাননি। খেলতে থাকেন সাবলীলভাবে। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হয়েছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে তাকে পাওয়া যায় ভিন্নভাবে। শেষ বিকেলের আলোতেও ভড়কে না গিয়ে থিতু হয়েছেন আত্মবিশ্বাস নিয়ে। ২৫ রান করতে পেরেছেন তিন চার।

অভিষিক্ত জাকিরের এবারের শুরুটাও ভালো। রবীচন্দ্রন অশ্বিনের বলে স্কয়ার কাট, সুইপ থেকে বাউন্ডারি বের করতে দেখা গেছে তাকেও। ১৭ রানে তিনিও মেরেছেন তিন চারে।

চতুর্থ দিনের সকালের প্রথম সেশনটায় এই দুজনের কাছ থেকে এমন ব্যাটিংই দেখতে চাইবে বাংলাদেশ।

স্কোর

ভারত ১ম ইনিংস: ৪০৪

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৩৩/৮ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, লিটন ২৪, মুশফিক ২৮, সাকিব ৩, সোহান ১৬, মিরাজ ১৬, তাইজুল ০, ইবাদত ১৩; সিরাজ ৯-১-১৪-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১০-৩-৩৩-৪, আকসার ৭-৩-১০-০)।

ভারত ২য় ইনিংস: ৬১.৪ ওভারে ২৫৮/২ রান (শুভমান গিল ১১০, চেতেশ্বর পুজারা ১০২, লোকেশ রাহুল ২৩, বিরাট কোহলি ১৯; খালেদ ১/৫১, মিরাজ ১/৮২)।

বাংলাদেশ ২য় ইনিংস: ৪২/০ রান (নাজমুল হোসেন শান্ত ২৫, জাকির হাসান ১৭)।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?