বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়’ : ড. মঈন খান

পিআর হতে পারে, কিন্তু এটাকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। এসমটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার (৩০ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আনস্টিটিউটে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মত্যাগ করেছে সেই ছাত্র সমাজের ৮০-৯০ ভাগ বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা মুখে বলেনি তারা বিএনপি ছিল। তারা সাধারণ মানুষের পরিচয় দিয়েছে। বাংলাদেশ কারোর একক সম্পত্তি নয়। এক বছর আগে আওয়ামী লীগ এমনটা মনে করেছিল তার পরিণতি তারা পেয়েছে। এখনও কেউ যদি এটা মনে করে তাদের মারাত্মক ভুল হবে।

‘পিআর নিয়ে কথা হচ্ছে। পিআর হতে পারে। কিন্তু এটিকে ইস্যু করে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় কেউ যদি দ্বন্দ্ব সৃষ্টি করে তাহলে তারা বাংলাদেশের আদর্শ বিশ্বাস করে না। তারা নিজের ব্যক্তি ও দলীয় আদর্শে বিশ্বাস করে।’

আজকে এমন একটা ভাব অনেকেই বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে। রাজপথে আসুন বিএনপির নেতাকর্মীরা এক লাখ মামলা খেয়েছে অন্য কেউ খায়নি। বিএনপির ৫০ লাখ লোককে আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল। আজকে যারা বড় কথা বলছেন তাদের কার বিরুদ্ধে কী অন্যায় হয়েছিল এমন প্রশ্নও রাখেন তিনি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা ড. ইউনুসকে ফাঁদে ফেলার চেষ্টা করছে ।লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী