বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিটার হাসকে ঘিরে ইন্টারনেটে ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত ‘বাংলাফ্যাক্ট’র

বাংলাফ্যাক্ট-এর অনুসন্ধানে উঠে আসে, পিটার হাস ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছেন এমন দাবি করে একটি যাত্রী তালিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘দোলনচাঁপা ভিআইপি ২’ লাউঞ্জের যাত্রী তালিকায় তার নাম রয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে নিশ্চিত করেছে, ছবিটি ভুয়া এবং এতে প্রকাশিত তথ্য সত্য নয়।

অনুসন্ধানে দেখা যায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া তালিকাটিতে প্রতিষ্ঠানের নাম হিসেবে ‘বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ’ উল্লেখ আছে। অথচ এই নামে বাংলাদেশে বিমান সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এই প্রতিষ্ঠানের আসল নাম ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)’।

বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিআইপি যাত্রী তালিকাটি ভুয়া এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে করা হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, দেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপপ্রচারের বিরুদ্ধে নিয়মিতভাবে কাজ করছে তারা। একই সঙ্গে, যাচাই করা তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা অঙ্গীকারবদ্ধ।

একই রকম সংবাদ সমূহ

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেবিস্তারিত পড়ুন

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্টবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • ‘ভুয়া ফটোকার্ড প্রথম কে আপলোড করেছে তা শনাক্ত সম্ভব’
  • কলেজ শিক্ষার্থী রিজওয়ানের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী