বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা! পাল্টাপাল্টি অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ নিয়ে কলার ছড়ি ও ঈগল প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

কলার ছড়ি প্রতীকের সমর্থক এবং স্থানীয় যুবলীগ নেতা মাঈনুল ইসলামের দাবি,ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ রুস্তম আলী ফরাজীর সমর্থক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদারের লোকজন বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে।

অন্যদিকে ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদারের দাবি,কলার ছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ এমপি নির্বাচিত হওয়ার পর মাঈনুল ইসলামের লোকজন ঈগল প্রতীকের নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে। এছাড়াও জামাল, মাহাবুব, শহিদুল এবং মুন্না নামে ৪ জন ঈগল প্রতীকের সমর্থককে মারধর করা হয়েছে। তারা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শামীম শাহনেওয়াজ এমপি নির্বাচিত হওয়ার পর নির্বাচন পরবর্তী এক মত বিনিময় সভায় সহিংসতা প্রতিরোধে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান। তিনি বলেন-সকলের আচার- আচরণ ও কর্মকান্ডে সতর্ক হতে হবে।

কারো আচরনে প্রতিবেশী কষ্ট পেলে সে কষ্ট আমি আশরাফুর রহমান পাব।কাউকে আঘাত করলে সে আঘাত আমি আশরাফুর রহমান পাব। জনগনকে হয়রানি করা হলে সে হয়রানি আমাকেই করা হবে।আশরাফুর রহমানকে মাটিতে ফেলে তার ওপর দিয়ে হেটে গেলে এতে যে কষ্ট পাবো তার চেয়ে বেশি কষ্ট পাব কাউকে আঘাত করলে। এই কথাগুলো আমার নেতাকর্মীরা মনে রাখবেন।মনে রাখবেন- নিরাপদ মঠবাড়িয়া আমাদের অঙ্গিকার।

বড়মাছুয়ার ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশ জানিয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখতে পর্যাপ্ত অফিসার ও ফোর্স রয়েছে। অস্বাভাবিক পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি