বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকান্ড চলবে না: ইয়াকুব আলী এমপি

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস এম ইয়াকুব আলী বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন। তার পরিশ্রম ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু শেখ হাসিনার সব অর্জন বিসর্জন হয়ে যায়, যখন দেখি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাই চাঁদাবাজরা যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

মনিরামপুরবাসী শান্তি চাই, আমিও চাই মনিরামপুরের আপামর জনসাধারণ যেন শান্তিতে থাকতে পারেন। দূর্নীতি অনিয়ম, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি আমার গায়ে দাগ লাগানোর কেউ চেষ্টা করবেন না।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্যামকুড় ইউনিয়নে ইয়াকুব ইবনে জবেদ আলী মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি মনিরামপুরকে আধুনিকায়নে রুপান্তর করার একত্বতা প্রকাশ করে আরও বলেন- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন মেম্বর ১০ হাজার এবং একজন চেয়ারম্যান প্রার্থী ৫০ হাজার টাকার বেশি নির্বাচনী কাজে ব্যয় করতে পারবেনা।

এসকল প্রার্থীরা যদি দায়দেনা হয়ে টাকা জোগাড় করে ভোট কিনে নির্বাচিত হয়, তাহলে তারা এলাকায় উন্নয়নমূলক কাজ করবে কিভাবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, সহ-সভাপতি মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে পুষ্পা দাস (৪৫) নামে এক বিধবা নারীকেবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন