রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানীর সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই দাবি জানান।

শফিকুর রহমান বলেন, ওই ঘটনায় দেশের ৫৭ জন চৌকস ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি ছিল জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। ঘটনার আগে পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মকর্তাকে পিলখানায় পোস্টিং দেওয়া হয়েছিল—কাউকে এক মাস আগে, কাউকে তিন মাস আগে। এরপরই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

তিনি বলেন, ওই ঘটনার পর দুটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল—একটি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং অন্যটি তৎকালীন সরকারের পক্ষ থেকে। তবে কোনো তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করা হয়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে অনেক অজানা তথ্য সামনে আসতে পারত।

পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও একটি তদন্ত কমিশন গঠন করা হলেও সেই প্রতিবেদনও এখনো প্রকাশিত হয়নি জানিয়ে শফিকুর রহমান বলেন, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় জাতি নিশ্চিতভাবে জানতে পারছে না যে, পুরো সত্য উদঘাটিত হয়েছে কি না। নেপথ্যের পরিকল্পনাকারী, উসকানিদাতা ও প্রত্যক্ষ হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সুষ্ঠু বিচার হলে জাতির দায়মুক্তি হবে, অন্যথায় তা সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

একই রকম সংবাদ সমূহ

মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা

রাষ্ট্র পরিচালনার ইতিহাসে একটি পুরোনো সত্য বারবার ফিরে আসে, যে মানুষ কাজবিস্তারিত পড়ুন

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতিবিস্তারিত পড়ুন

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইট ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুরবিস্তারিত পড়ুন

  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন