মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি!

জীবন্ত কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে ফুটবলে এবার নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। শনিবার ব্রাজিলিয়ান মহাতারকা পেলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি।

এরপর দু’দিন যেতে না যেতেই নতুন ইতিহাস গড়লেন তিনি। তিন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান পেলেকে ছাড়িয়ে একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের দখলে।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেলের রেকর্ডের সঙ্গে সমতা আনার পর মঙ্গলবার রাতে রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে ছাড়িয়ে যান পেলেকে। এতদিন পর্যন্ত ৬৪৩ গোল নিয়ে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ব্রাজিলের কালো মানিক। ৬৪৪ গোল করে নতুন ইতিহাস লিখলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি।

পেলে গোলগুলো করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সান্টোসের হয়ে। মেসি করেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। লা লিগায় রিয়াল ভ্যালাডোলিডেকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সা। তিনটি গোল আসে ভিন্ন তিনজনের পা থেকে। ২১ মিনিটে ক্লেমেন্ট ল্যাংলেট, ৩৫ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েট ও সর্বশেষ ৬৫ মিনিটে গোল করেন ইতিহাস সৃষ্টি করেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির গোলেও অনেকে দেখেছেন বার্সার উজ্জ্বল ভবিষ্যৎ। ১৮ বছরের স্প্যানিশ ফুটবলার পেদ্রির দারুণ পাস থেকে মেসি দুর্দান্ত গোলটি করেন। মেসির রেকর্ডের সঙ্গে পেদ্রির ঝলক; সবকিছু মিলিয়ে দারুণ একটি রাত কেটেছে বার্সার।

১৭ মৌসুম আর ৭৪৮টি ম্যাচে ৬৪৪ গোল করেন মেসি। অন্যদিকে পেলের ১৯টি মৌসুম লাগলেও মেসি থেকে প্রায় ৯২ ম্যাচ কম খেলে ৬৪৩ গোল করেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর