শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া সার্কুলার প্রত্যাহার

গভর্নরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়টি বিভাগীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

এতে বলা হয়, তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদেশে অবস্থানরত গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ড্রেস কোডের নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ফরমাল পোশাক পরিধান করতে হবে।

ওই আদেশে নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয় শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না ও অন্যান্য পেশাদার ও শালীন পোশাক। স্পষ্টভাবে উল্লেখ করা হয়, শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিধান করা যাবে না। পুরুষদের ক্ষেত্রে নির্দেশনা ছিল, ফরমাল শার্ট, প্যান্ট ও জুতা পরে অফিসে আসতে হবে। ওই আদেশে জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়।

ওই অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা তদারকির জন্য প্রতিটি বিভাগে একজন করে কর্মকর্তা মনোনীত করতে হবে। পাশাপাশি কেউ এই নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে অনুপযুক্ত পোশাকে অফিসে উপস্থিত হলে, তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার নির্দেশনাও দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী