বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন, কোন দেশে কবে?

প্রবাসী এবং নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তির ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে আসন্ন সংসদ নির্বাচনে। তবে পোস্টাল ব্যালটে ভোট দিতে করতে হবে নিবন্ধন। এ জন্য একটি অ্যাপ আনছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৯ নভেম্বর) পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৫ দিনে নিবন্ধন করা যাবে। প্রবাসী বাংলাদেশি ও দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। তবে এ সময়ের মধ্যে দেশ ও অঞ্চল ভেদে পাঁচদিন করে সময় নির্দিষ্ট থাকবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এসময় এসব তথ্য জানানো হয়।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫০ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।

এছাড়া ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়া অঞ্চলের দুটি দেশে নিবন্ধনের সুযোগ রয়েছে। ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন করতে হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। ৪ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি ১৪টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা নিবন্ধন করতে পারবেন ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।

প্রকল্পের টিম লিডার জানান, বাংলাদেশের ভেতরে যারা পোস্টাল ভোটিংয়ে অংশ নেবেন তাদের ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। এসময় প্রবাসে কেউ বাকি থাকলে তাদেরও সুযোগ দেয়া হতে পারে।

প্রবাসীদের বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

অঞ্চলভিত্তিক নিবন্ধিত ভোটারদের কাছে প্রবাসে ব্যালট পেপার পাঠানো শুরু হলে ১৬ থেকে ২৮ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে তা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে ইসির।

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি