শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌরসভার কামালনগর এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কামালনগর মধ্যপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, ঠিকাদার মো. সাইদুল ইসলাম। এলাকাবাসীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রউফ, জাকির হোসেন, আব্দুর রশিদ, শিমুল হোসেন, হাফিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পৌরসভার অর্থায়নে কামালনগর মধ্যপাড়া এলাকার আব্দুর রউফের বাড়ির সামনে হতে আব্দুর রশিদের বাড়ির সামনে পর্যন্ত ১৫০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মান কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের