বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রচন্ড গরমে যশোরের রাজগঞ্জে বৃদ্ধের মৃত্যু!

প্রচন্ড গরমে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আব্দুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজগঞ্জ-যশোর সড়কের রোহিতা বাজার এলাকায় বাসের ভিতর এঘটনা ঘটেছে।
আব্দুর রহমানের বাড়ি উপজেলার চাকলা গ্রামে।

সংবাদ পেয়ে নিহতর স্বজনেরা মরাদেহটি বাড়িতে নিয়ে আসেন।
জানা গেছে- নিহত আব্দুর রহমান ও তার স্ত্রী সকালে যশোরে চক্ষু ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাজগঞ্জ-পুলেরহাট যশোর সড়কের বাসে উঠে। এরপর বাসের ভিতরে প্রচন্ড গরমে যশোর যাওয়ার পথে রোহিতা বাজার নামক স্থানে পৌছালে বৃদ্ধ আব্দুর রহমান মারা যায়। এরপর বাস কর্তৃপক্ষ মরাদেহটি রোহিতা বাজারে নামিয়ে রেখে যায়। এসময় নিহতর স্ত্রী সাথে ছিলো।

রোহিতা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান জানান- ওই বৃদ্ধর মৃত্যুর পর গাড়ি থেকে লাশটি রোহিতা বাজারে নামায় রাখা হয়। আমরা পরে জানতে পারি তার বাড়ি চাকলা এলাকায়।

মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন- বিষয়টি আমি শুনেছি, কিন্তু নাম-ঠিকানা জানি না।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম