বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রবাসীর স্ত্রী পরীক্ষার কথা বলে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও

নোয়াখালীর বেগমগঞ্জের ইতালি প্রবাসীর এক স্ত্রী পরীক্ষার কথা বলে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন। ওই গৃহবধু ১৪ দিনেও বাড়ি ফেরেননি। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই গৃহবধূ নোয়াখালীর বেগমগঞ্জের ইতালি প্রবাসী ইউনুস নবীর (৩৮) স্ত্রী।

এ ঘটনায় প্রবাসীর বড় ভাই আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় জিডি করেছেন (নং-৮২৩)।
প্রবাসীর ভাই আবদুর রহিম জানান, বেগমগঞ্জ উপজেলার আমানউলাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের কাজন পাটওয়ারি বাড়ির সাহাব উদ্দিনের মেয়ের সাথে গত ১৫ ডিসেম্বর সামাজিকভাবে তার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর গত ১৮ ফেব্রুয়ারি তার ভাই পুনরায় জীবিকার তাগিদে ইতালি চলে যায়। প্রবাসী স্বামী বিদেশ চলে যাওয়ার ১৭ দিনের মাথায় তার স্ত্রী পরীক্ষা দেওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান।

দীর্ঘ ১৪ দিনেও বাড়ি ফেরেননি ওই গৃহবধূ। তাকে পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজির পরও।
বেগমগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, মেয়েটি তার কলেজ জীবনের প্রেমিকের সাথে পালিয়ে গেছে। দীর্ঘদিন তাদের সর্ম্পক ছিল এবং বিয়ে করে এখন বরিশালে আছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর