বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুয়েতে তেলের পাইপ লাইনে ছিদ্র! এলাকায় জরুরি অবস্থা ঘোষণা

কুয়েতের পশ্চিমাঞ্চলে তেলের খনির পাইপ লাইন ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ছে সারা মরুভূমিতে। ওই খনির আশপাশের এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও সরবরাহ কোম্পানি। তেল কোম্পানিটির মুখপাত্র কুসাই আল আমের এক বিবৃতিতে জানিয়েছেন, খনিটির অবস্থান কুয়েতের পশ্চিমাঞ্চলে। এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েতের সহায়নী গণমাধ্যম আল রাই ও আরব টাইমস এ খবর নিশ্চিত করেছে।

সোমবার (২০ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলের তেলের খনি থেকে তেল ছড়িয়ে পড়ার জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রীয় তেল কোম্পানি (কেওসি)। তেল উৎপাদনেও কেনো ব্যাঘাত ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কুয়েত তেল কোম্পানির মুখপাত্র আরও জানান, তেলের খনিতে পাইপ লাইন ছিদ্র হয়ে ছড়িয়ে পড়ছে তেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিম পাঠানো হয়েছে। কুয়েতে তেল কোম্পানির টুইটার একাউন্টে ও এখবর পোস্ট করা হয়েছে।

কুয়েত বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ যার শতকরা ৯০ ভাগ রাজস্ব আয় আসে তেল থেকে। কুয়েত অয়েল কোম্পানি এর আগে ২০১৬ ও ২০২০ সালে পাইপ লাইন ছিদ্র হয়ে ছড়িয়ে পড়ার কথা জানিয়েছিলো।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক