বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাথমিকে ৮ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য, শিগগির বড় বিজ্ঞপ্তি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট হাজারেরও বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। তাছাড়া ৩০ হাজার সহকারী শিক্ষক দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হবেন। সেক্ষেত্রে এ পদগুলোও শূন্য হবে।

শূন্য এসব পদে নিয়োগ দিতে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হলেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর সূত্র জানিয়েছে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া ৩০ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

কবে নাগাদ বিজ্ঞপ্তি হতে পারে- এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, পদোন্নতি সংক্রান্ত জটিলতা উচ্চ আদালতে বিচারাধীন। এ জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি, চলতি বছরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় কী ধরনের পরিবর্তন আসতে পারে- এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানান, নারী ও পোষ্য কোটা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু ৭ শতাংশ কোটা থাকবে। খসড়া বিধিমালা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচনাধীন। জনপ্রশাসনের মতামত পাওয়ার পর নীতিমালা জারি করা হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখের মতো শিক্ষক আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর