বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমবায় ব্যবস্থার বিকল্প নেই : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

নাগরিক সেবা প্রদানে নিষ্ঠা ও সততার সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি।

সোমবার (৬ জুন-২০২২) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা সমবায় কর্মকর্তা সম্মেলন-২০২২ এর দুইদিন ব‍্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এই আহবান জানান।

প্রতিমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
একইসঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম.পি আরো বলেন- কর্মমুখী প্রশিক্ষণ সুষ্ঠুভাবে কর্মসম্পাদনে সহায়তা করে।
তিনি এসময় নাগরিক সেবাকে আরো গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে মাঠপর্যায়ে কর্মরতদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

প্রতিমন্ত্রী বলেন- স্বাধীনতা পরবর্তীকালে দেশ গঠণের লক্ষ্যে জাতির পিতার অন্যতম একটি উদ‍্যোগ ছিল সমবায় ব্যবস্থা। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সমবায় ব্যবস্থার বিকল্প নেই। তাই তিনি সুষম বন্টনের মাধ্যমে সকল শ্রেণি পেশার লোকদের উন্নয়ন করতে চেয়েছিলেন। বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে দেশের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়কে বিশেষ গুরুত্ব প্রদান করছেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন- পৃথিবীতে সমবায় একটি প্রতিষ্ঠিত ব‍্যবস্থা। দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপান, ভারত, ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশ সমবায় ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে স্ব স্ব দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কর্মকর্তাদের অংশগ্রহণের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন- আপনাদের প্রশিক্ষণলদ্ধ জ্ঞান, মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়নকে আরো বেগবান করবেন। সমন্নিতভাবে একই লক্ষ্য, উদ্দেশ্যে নিয়ে কাজ করলে সফলতা আসবেই। জনবান্ধব সেবা নিশ্চিত করতে হলে সবাইকে একাগ্রচিত্তে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্বপালন করতে হবে।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ-রশিদ বিশ্বাসের সভাপতিত্বে জেলা সমবায় কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে অতিরিক্ত নিবন্ধক মো. আহসান কবীর, সমবায় একাডেমির অধ‍্যক্ষ অঞ্জন কুমার সরকারসহ সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন