বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব

করোনাভাইরাসের প্রকোপ আর না বাড়লে, পরিস্থিতির অবনতি না ঘটলে আগামী ৩১ মে শুরু ঢাকা তথা দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট ওয়ানডে আসর প্রিমিয়ার লিগ।

ভেতরের খবর, আবাহনী-প্রাইম ব্যাংক ছাড়া কয়েকটি দল খুব শিগগিরই প্রস্তুতি শুরু করে দেবে। আবাহনী আর প্রাইম ব্যাংকের বেশিরভাগ ক্রিকেটার আসলে ইচ্ছে করলেও অনুশীলনে যোগ দিতে পারবেন না। তাদের বড় অংশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার (১৭ মে) থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। একদম ২৮ মে শেষ ম্যাচ খেলার পর বের হতে পারবেন।

তার আগে মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন সৈকতযহ তারকাবহুল দল আবাহনীর প্র্যাকটিস করা কঠিন। এছাড়া দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনও শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে থাকবেন।

প্রিমিয়ার লিগের প্র্যাকটিস শুরু কবে? জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন আজ (রোববার) সন্ধ্যায় জাগো নিউজকে জানান, ‘২৮ মের পর হয়তো পুরোদস্তুর প্র্যাকটিস শুরু হবে। তার আগে দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন জাতীয় দলের সঙ্গে।

প্রায় একই অবস্থা প্রাইম ব্যাংকেরও। তামিম ইকবাল, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামরা আছেন এ দলে। প্রাইম ব্যাংক কোচ সারোয়ার ইমরান জানালেন, প্রাইম ব্যাংকের অনুশীলন শুরু হবে ২২ মে থেকে। যত দূর জানা গেছে, সবার আগে প্র্যাকটিস শুরু করতে যাচ্ছে মোহামেডান।

নির্ভরযোগ্য সূত্রের খবর, মঙ্গলবারের মধ্যে শুরু হচ্ছে মোহামেডানের অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলাম ছুটিতে, তাই মেহরাব হোসেন অপির তত্ত্বাবধানে চলবে মোহামেডানের অনুশীলন। অপির সহকারি হিসেবে থাকবেন ডলার মাহমুদ ও আনোয়ার হোসেন (উইকেটকিপার)।

এটাই আসল খবর নয়। সাদা কালোদের আরও খবর আছে। একটি উচ্চপর্যায়ের অতি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার মোহামেডানের অধিনায়কত্ব করবেন।

বলার অপেক্ষা রাখে না, সাকিব এবার প্রিমিয়ার লিগে মোহামেডানের সঙ্গে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মোহামেডানের সাথে তার কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগেই। মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিপত্রে সই করেছেন সাকিব। সে চুক্তিপত্র এখন সিসিডিএম হয়ে বিসিবির কাছে।

এদিকে মোহামেডান ক্রিকেট কমিটির কর্তারা মিলে সাকিবকেই এবারের লিগে দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন। মোহামেডানের গত কয়েকবারের কোচ সোহেল ইসলাম কথা কথায় আজই দিয়েছেন এ তথ্য।

সোহেল জাগো নিউজকে জানিয়েছেন, মোহামেডানের কর্মকর্তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্ব বর্তেছে সাকিবের কাঁধে। তিনি আরও জানিয়েছেন, সাকিবও অধিনায়কত্বের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন।

তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ৩১ মে থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের এবারের আসরে মোহামেডান খেলবে সাকিবের অধিনায়কত্বে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য হেড কোচ সোহেল ইসলাম এবার মোহামেডানের কোচিং করাতে পারবেন না। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোহেল ইসলাম সাকিবের মোহামেডানের অধিনায়ক হওয়ার খবরটি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, মোহামেডানের গত লিগের অধিনায়ক ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু এই বাঁহাতি স্পিনার এখন জাতীয় দলের নির্বাচক। তাই তার পক্ষে খেলাই সম্ভব হবে না। সাকিব তার জায়গায়ই অধিনায়কত্ব করবেন।

বলার অপেক্ষা রাখে না, করোনার কারণে আইপিএল বন্ধ হবার পর দেশে ফিরে কোয়ারেনটাইনে থাকা সাকিবের আগামী ১৮ মে থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার কথা। বিশ্বসেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার লাল সাদা জার্সি পড়ে মাঠেও নামবেন। তারপর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্বও করবেন।

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ