শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের সম্পর্কের অবনতি, ফাঁস দিল কলেজছাত্র!

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামে এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিজয় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একাদশ শ্রেণির হিসাববিজ্ঞান এর প্রথম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিজয়কে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজয় শরীয়তপুর ডামুড্ডা উপজেলা আব্দুল কাদেরের তিন ছেলের মধ্যে সে মেজ। বর্তমানে পরিবারের সঙ্গে শেরেবাংলা নগর পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় একটি বাসায় থাকত।

তার বড় ভাই মো. রাজা জানান, বিজয় বাসায় ফাঁস দিয়ে হত্যা করেছে। বাসার লোকজন তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতাল নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। বিজয় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র ছিল।

তবে পরিবারের অপর একটি সূত্র জানান, একটি মেয়ের সঙ্গে বিজয়ের প্রেমের সম্পর্ক ছিল। অবনতির কারণে সে এ ঘটনা ঘটিয়েছে কিনা তাও বলতে পারছি না।

এদিকে হাসপাতালে বিজয়ের মা সাথী আক্তার জানান, গত দুদিন ধরে তার ছেলে খুবই চুপচাপ ছিল। তাকে দেখে মনে হচ্ছিল কোনো কারণে তার মনটা খুব খারাপ হয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হলেও সে কিছু বলেনি। আজকে সকালে আমার কাছ থেকে ১০০ টাকা চেয়েছিল চুল কাটাবে বলে। আমার সন্তান সকালে চুল কাটাবে বলে টাকা চেয়েছিল, সেই ছেলে কেন ফাঁস দিয়ে আত্মহত্যা করল, আমি কিছুই বুঝতে পারছি না।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক