শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফখরুল ও খসরুর ১০ দিনের রিমান্ড নাকচ, তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর পর তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই নির্দেশ দেন।

এই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত নির্দেশ দেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুরের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরুকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বেলা ৩টার দিকে এজলাসে তোলা হয় দুজনকে। এরপর গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়। পরে রিমান্ডের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত রিমান্ডে পুলিশ হেফাজতে নেওয়ার পরিবর্তে জেলগেটে তিন দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই সুমিত কুমার সাহা দুই বিএনপি নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য সোমবার তারিখ ধার্য করেন। ওই দিন রিমান্ডের আবেদনের ওপরও শুনানি হবে।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী