শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর আসনের ঈগল প্রতীকের পক্ষে নেবাখালীতে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর আসনের ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষে কাজ করার লক্ষ্যে সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নেবাখালী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা হয়েছে।
সোমবার বিকেলে নেবাখালী চাতালমাঠে আগরদাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার শাহাদাত হোসেনের সভাপতিত্বে নেবাখালী এলাকায় মতবিনিময় করা হয়।
এমপি রবির পক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ে বক্তব্য রাখেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মজনু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউপি মেম্বার মোঃ মকুল হোসেন, জেলা সেক্টর কমান্ডার নির্বাহী সদস্য রবিউল ইসলাম ডালিম, সংবাদকর্মী সেলিম হোসেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বাবুল হোসেন, ইদ্রিস আলী, খোকন কর্মকার প্রমূখ।
এসময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী