শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফল ঘোষণার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি বিজেপির

ভারতে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা প্রায় ৩৬৫ আসনে জয়লাভ করবে বলে তথ্য দিয়েছে বুথফেরত বেশ কয়েকটি জরিপ। আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সেই বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

ইতিমধ্যে বিজেপি টানা তৃতীয় দফার বিজয় উদ্যাপনের পরিকল্পনা করে ফেলেছে। তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান করতে যাচ্ছে। অনুষ্ঠানটি সপ্তাহান্তে হতে পারে।

ভারতের সাত দফার লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় গত শনিবার (১ জুন)। ভোট গণনা করা হবে আগামীকাল (৪ জুন)।

শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। বিভিন্ন বুথফেরত জরিপের আভাস, বিজেপি গত লোকসভা নির্বাচনের (২০১৯ সাল) চেয়েও এবার ভালো ফল করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার জয়ী হতে যাচ্ছে। বিজেপি ও তার মিত্ররা লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি আসন পেতে পারে। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।

নতুন সরকারের প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানস্থল সাজাতে অন্দরের গাছপালাসহ (ইনডোর প্ল্যান্ট) বিভিন্ন উপকরণ সরবরাহের জন্য গত ২৮ মে রাষ্ট্রপতির সচিবালয় একটি দরপত্র আহ্বান করে। দরপত্র আজ সোমবার খোলা হবে।

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি গত সপ্তাহেই রাষ্ট্রপতি ভবনে শুরু হয় বলে জানায় একাধিক সূত্র। সূত্রের তথ্যমতে, কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে।

সূত্র আরও জানায়, লোকসভা সচিবালয়ও প্রস্তুতিমূলক কাজ করছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের রাজধানীতে আসাসহ তাঁদের থাকার ব্যবস্থার জন্য কাজ চলছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর (৩০ মে) মোদি সরকার শপথ নিয়েছিল।

নতুন সরকারের শপথ গ্রহণের দিনই নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম বা কর্তব্য পথে রাজনৈতিক অনুষ্ঠান (নির্বাচনে বিজয় উপলক্ষে) করতে পারে বিজেপি। এই অনুষ্ঠানে বিদেশি সরকারগুলোর প্রতিনিধিসহ ৮ থেকে ১০ হাজার ব্যক্তি উপস্থিত থাকতে পারেন।

একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার ভাষ্য, শপথ অনুষ্ঠানের পর উদ্যাপন/সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তবে তা ৯ জুন হতে পারে।

বিজেপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে একটি বড় সমাবেশ আয়োজনের আলোচনা হয়েছে।

দলটির এ নেতা আরও বলেন, রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিকল্প হিসেবে কয়েকটি স্থান বাছাই করা হয়েছে। এগুলোর মধ্যে আছে রামলীলা ময়দান, লাল কেল্লা, ভারত মণ্ডপম, যশোভূমি কনভেনশন সেন্টার। প্রচণ্ড তাপপ্রবাহ বিবেচনায় অনুষ্ঠানটি ভারত মণ্ডপম বা যশোভূমি কনভেনশন সেন্টারের মতো অন্দর সুবিধার (ইনডোর-ব্যবস্থা) স্থানে অনুষ্ঠিত হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা