শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনের বর্বরতার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

ফিলিস্তিনে নিরীহ ছোটশিশু সহ অসহায় নারী-পুরুষের ওপর হামলার প্রতিবাদে ও স্বাধীনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়াতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার পারুলিয়া বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মসজিদ আল মোস্তফা সহ সর্বস্তরের মুসুল্লিগন।

শুরুতে পারুলিয়ার আল মোস্তফা শিয়া মসজিদের গেট থেকে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা ইউনুস আলী গাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে পারুলিয়ার বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইউনুস আলি গাজী, সাতক্ষীরা গার্লস স্কুলের শিক্ষক ফরহাদ হোসেন, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, ফিলিস্তিনে ইসরালী যে বর্বরতা চলছে তা অতীতের সকল বর্বরতাকেও হার মানাবে। মানবাধিকার লঙ্ঘনের যে নজির ইসরায়েল সৃষ্টি করেছে ইতিহাসে তা ঘৃনীত অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।

এসময় তিনি ইসরাইলের সহযোগী পশ্চিমা ও মোনেফেক শাষকদের নিস্ক্রিয় ভ‚মিকা এবং ইসরায়েলের প্রতি সহযোগি মনোভাবের তীব্র সমালোচনা করেন। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইল গাজায় নিরাপরাধ নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে গুলি করে বোমা মেরে হত্যা করছে। গাজা নগরীকে কবরস্থানে পরিণত করা হয়েছে। পানি, বিদ্যুৎ, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মুক্ত করার স্লোগান দেন।

মানববন্ধনে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দরদি সংগঠনের প্রতিষ্ঠাতা ও জিডিআইসি ঢাকা এর ব্রান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার আব্দুল্লাহ্ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মোবাল্লিগ আবুল কাশেম, মুছা করিম, আয়ুব হেসেন, রমজান আলী গাজী সহ আরো অনেকে।

এসময় উপস্থিত বিক্ষোভকারী মুসল্লিরা এই জঘন্যতম বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইল ধ্বংস হোক নিপাত যাক, ফিলিস্তিন স্বাধীনতা দিতে হবে, দিতে হবে সহ ফিলিস্তিনের পক্ষে স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করতে থাকেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার