সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের কারাগারে সাতক্ষীরা পৌর মেয়র চিশতী

নাশকতার মামলায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতীকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) মেয়র চিশতী সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।
এর আগে তিনি পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন।
সম্প্রতি তিনি অন্য একটি রাজনৈতিক মামলায় সাতক্ষীরা কারাগার থেকে জামিনে মুক্ত হন।

বিএনপি নেতা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী শহরের কামালনগর এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা জজ কোর্টের পি.পি আব্দুল লতিফ জানান, ‘পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী সাতক্ষীরা সদর থানার একটি মামলায় জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে পৌর মেয়রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সৈয়দ ইফতেখার আলী জানান, ‘তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা না’মঞ্জুর করে।’

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-বিএনপির ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া সদর থানা পুলিশের এসআই দেলওয়ার হোসেন বাদি হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২শ’ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। মামলা নং- জিআর ৯৬২/২২।
এছাড়াও অপর একটি নাশকতা মামলা রয়েছে পৌর মেয়র চিশতির বিরুদ্ধে। যার নং-৩১৭/২৩।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. ইফতেখার আলী অভিযোগ করে বলেন, ‘মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতি তার মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফেরেন ২৬ ডিসেম্বর। তিনি এলাকাতে না থাকার পরও তার নামে মামলা হয়।’

জানা গেছে, সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে গত ২০ জুন মেয়র পদে বহাল হয়েছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা