শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুক ব্যবহারকারীদের সুখবর দিলো মেটা

ব্যবহারকারীদের জন্য সুখবর দিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটা তার পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবং বিশ্বজুড়ে ডেটা ট্রাফিকের বিস্তার বাড়ানোর জন্য সমুদ্রে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘে একটি কেবল স্থাপন করার পরিকল্পনা করেছে।

এ প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন ডলার (৮৪ হাজার কোটি টাকা) খরচ হবে বলে জানা গেছে।

মেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট ব্যবহারকারী কোম্পানি। এর প্ল্যাটফর্মটি সব ধরনের ইন্টারনেটের ১০ শতাংশ এবং মোবাইল ইন্টারনেট ট্রাফিকের ২২ শতাংশ পায়। এখন যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে, এ সংস্থাটি তার ডেটা ট্র্যাফিককে শক্তিশালী করতে নেটওয়ার্কে কাজ করার পরিকল্পনাও করেছে।

এই প্রযুক্তি সংস্থাটি সমুদ্রে ডাটা ক্যাবল স্থাপনের পরিকল্পনা শুরু করেছে। মেটা টেকক্রাঞ্চকে জানিয়েছে, সাব-সি ক্যাবল স্থাপনের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটিতে কোনো কাজ শুরু হয়নি বা এর বাজেট এখনো প্রকাশ করা হয়নি।

তবে আশা করা যায়, সংস্থাটি ২০২৫ সালের প্রথম দিকে এ প্রকল্পটি ঘোষণা করতে পারে। এতে কেবল স্থাপনের রুট, ধারণক্ষমতা ও বাজেট প্রকাশ করা হবে। তবে প্রাথমিক হিসাব করা হচ্ছে প্রায় ১০ বিলিয়ন ডলার।

একই রকম সংবাদ সমূহ

সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং সহযোগিতার মাধ্যমে এগিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহাবিস্তারিত পড়ুন

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলেবিস্তারিত পড়ুন

  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’