শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। রেস্তরাঁয় খাওয়া থেকে মহাকুম্ভে স্নান, বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তই পোস্ট করা হয়।

নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছুও পোস্ট করেই ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেও যেতে হতে পারে!

সোশাল মিডিয়ায়ে কিছু পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করার ফলে বিপদসহ আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি থাকে। চলুন নেওয়া যাক কী সেসব পোস্ট-

আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট

জাতীয় বা সাম্প্রদায়িক অনুভূতির প্রতি অবমাননাকর পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ধর্মীয় উপাসনা বা কটূক্তি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া তথ্য প্রচার শাস্তিযোগ্য অপরাধ। কাজেই এই ধরনের পোস্ট শেয়ার করা ও কোনো ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।

মানহানিকর পোস্ট

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা সাইবার অপরাধ। যেমন- কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ পোস্ট করা, কোনো সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা। যা ডিজিটাল নিরাপত্তা আইনে জেল ও জরিমানা হতে পারে।

প্রতারণা ও সাইবার অপরাধ

ভুয়া লটারি, অফার, বা চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার। ডিজিটাল নিরাপত্তা আইনে জেল জরিমানার বিধান রয়েছে। ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই আইনের বিষয়ে সচেতন থাকা জরুরি। অনলাইনে স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো

সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার, নির্বাচন সংক্রান্ত গুজব ছড়ানো।

তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেবেন। শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোকে বিশ্বাস করুন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা