সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের প্রথমার্ধে ১৫ শতাংশ মুনাফা অর্জন হুয়াওয়ের

হুয়াওয়ে নিজের আর্থিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল সেভাবেই এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে হুয়াওয়ের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যে ২০২৩ সালের প্রথমার্ধে এর আয় হয়েছে ৩১০.৯ বিলিয়ন (চীনা ইউয়ান)।

বাণিজ্যিক প্রতিবেদন অনুযায়ী বছর প্রতি তিন দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি ও ১৫ শতাংশ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এর আইসিটি অবকাঠামো ব্যবসা থেকে ১৬৭ দশমিক দুই বিলিয়ন, কনজ্যুমার বিজনেস থেকে ১০৩ দশমিক পাঁচ বিলিয়ন, ক্লাউড বিজনেস থেকে ২৪ দশমিক এক বিলিয়ন, ডিজিটাল পাওয়ার থেকে ২৪ দশমিক দুই বিলিয়ন এবং ইন্টেলিজেন্ট অটোমোটিভ সল্যুশন (আইএএস) বিজনেস থেকে এক বিলিয়ন চীনা ইউয়ান আয় করেছে।

হুয়াওয়ের রোটেটিং চেয়ারওম্যান সাবরিনা মেং বলেন, “আমাদের প্রতি সমর্থনের জন্য গ্রাহক ও সহযোগীদের ধন্যবাদ। সবাই একসাথে নিবেদিতভাবে কাজ করার জন্য আমি পুরো হুয়াওয়ে টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রাহক ও সহযোগীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ডিজিটালাইজেশন, বুদ্ধিমত্তা (ইন্টিলিজেন্স) এবং ডিকার্বনাইজেশন সংক্রান্ত মৌলিক প্রযুক্তির উন্নয়নে বিনিয়োগ করে যাচ্ছি। ২০২৩ সালের প্রথমার্ধে আমাদের আইসিটি অবকাঠামো ব্যবসা ও কনজ্যুমার বিজনেস ভালো অবস্থানে ছিল। এছাড়া, আমাদের ডিজিটাল পাওয়ার ও ক্লাউড ব্যবসা ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ইন্টিলিজেন্ট কানেক্টেড ভেহিকেল (যানবাহন) সংক্রান্ত বিভিন্ন সল্যুশন বাজারে সাড়া ফেলেছে।”

[১] এখানে প্রকাশিত আর্থিক তথ্য আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডসের মান মেনে হিসাব করা হয়েছে। এসব তথ্য আর্থিক বিবরণী নিরীক্ষায় প্রাপ্ত ফলাফল নয়।

[২] ২০২৩ সালের জুন শেষে বিনিময় হার: ১ ইউএস ডলার = ৭.২৫৪৩ চীনা ইউয়ান (সোর্স: এক্সটার্নাল এজেন্সিস)।

একই রকম সংবাদ সমূহ

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিরবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম
  • আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই: মাহফুজ আলম
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল