রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড়দিনে গীর্জায় গোপনে কোরআন রাখার দায়ে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে বড়দিন উদযাপন শুরু আগেই একটি গীর্জায় সবার অগোচরে লাল কাপড়ে মুড়িয়ে ব্যাগে করে একটি কোরআন শরীফ রেখে আসা হয়। বিষয়টি গীর্জা কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ওই কোরআন শরীফ উদ্ধার ও রেখে আসা ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার ব্যক্তি নিজেকে কথিত ঈসা নবী বলে দাবি করেছেন। পুলিশের ধারনা, সাম্প্রদায়িক সংঘাতের উদ্দেশে এ কাজ করা হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে মহানগরীরর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ কোরআন শরীফটি রেখে পালিয়ে যাওয়া হয়। পরে পুলিশ গ্রন্থটি উদ্ধার ও রেখে আসা ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম চৌধুরী। তিনি মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনি এলাকার বাসিন্দা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষ পালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়।

পরে গীর্জার এক সেবিকা ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান। এরপরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তার করে।

পুলিশ কমিশনার সিদ্দিক জানান, গ্রেপ্তার গোলাম চৌধুরী একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বড়দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির করার জন্যই তিনি গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলে জানান পুলিশ কমিশনার সিদ্দিক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের