বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বদলি নেমে মেসির গোল, বার্সার নাটকীয় জয়

লা লিগায় নাটকীয় এক জয় পেয়েছে বার্সেলোনা। পিছিয়ে পড়া দলকে বদলি নেমে লড়াইয়ে ফেরান লিওনেল মেসি। এরপর আত্মঘাতী গোলের সুবাদে এগিয়েও গিয়েছিল বার্সা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে তাদের ফের অস্বস্তিতে ফেলে দেয় রিয়াল বেতিস। ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের শেষ মুহূর্তের গোলে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে রোনাল্ড কোম্যানের দল।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগায় নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে ৩-২ গোলের জয়ে শেষ হাসি হেসেছে মেসির বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকলেও বার্সাকে ঠিকই চাপে রেখেছিল বেতিস। ৩৮ মিনিটে তারা এগিয়ে যায়। ডান দিক থেকে এমেরসনের বাড়ানো ক্রস থেকে আলতো ছোঁয়ায় গোল করেন ইগলেসিয়াস।

পিছিয়ে থাকা বার্সা গোল শোধের জন্য মরিয়া হয়ে লড়তে থাকে। কিন্তু বড় সুযোগ মিলছিল না। অবশেষে ৫৭ মিনিটে বাধ্য হয়েই রিকি পুসের বদলি হিসেবে মেসিকে নামান কোচ। মাঠে নেমে দুই মিনিটের মাথায়ই দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন খুদেরাজ। ডান দিকে সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান খুঁজে নেন তিনি।

৬৮ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় বার্সা। গ্রিজমান ভালোভাবে শট নিতে না পারলেও ছুটে আসা বেতিস ডিফেন্ডার ভিক্তর রুইসের পায়ে লেগে বল জড়িয়ে যায় জালে।

এর সাত মিনিটের মাথায় সমতা ফেরায় বেতিস। ডি-বক্সের বাঁ থেকে নাবিল ফেকিরের ক্রসে হেড করে রুইসই করেন গোল। মনে হচ্ছিল, ২-২ গোলেই শেষ হবে ম্যাচটি।

কিন্তু নাটকীয়তা তখনও যে বাকি! ৮৬তম মিনিটে বেতিসের ডিফেন্ডারদের ভুলেই বল পেয়ে যান ত্রিনকাও। জোরালো শটে দলকে জয় এনে দেয়ার সুযোগ নস্ট করেননি পর্তুগিজ ফরোয়ার্ড।

এই জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরেছে বার্সেলোনা। সমান ২১ ম্যাচে দুই দলের পয়েন্ট ৪৩ হলেও বার্সা এগিয়ে গোল ব্যবধানে।

দুই ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাতে রিয়াল বেতিস।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর