শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যা অঞ্চলে ২০ কোটি টাকার অধিক ত্রাণ সহায়তা দিয়েছে বিএনপি

বন্যার্তদের সাহায্যে ও পুনর্বাসনের জন্য সরকার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জাহিদ হোসেন বলেন, বন্যার্তদের সাহায্য ও পুনর্বাসনের জন্য সরকার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে অনেকে দাঁড়িয়েছেন, তাদের আমরা ধন্যবাদ জানাই। আর বিএনপির পাশাপাশি সাধারণ মানুষও দলের ত্রাণ তহবিলে সহায়তা করেছেন। যারা সহযোগিতা করেছেন তাদের আমরা রিসিভ দিয়েছি। আর দল থেকে বহিষ্কৃত যেসব নেতারা ত্রাণ তহবিলে টাকা দিয়েছিলেন, এ রকম তিনজনকে তাদের ৩০ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা মনে করেছি, নৈতিকভাবে তাদের টাকা গ্রহণ করা ঠিক হবে।

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ ৫টি জেলায় ১৩৭ জন শহিদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের তথ্যাদি আমাদের কাছে রয়েছে। বিএনপির পক্ষ থেকে তাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব এলাকায় যারা আহত হয়েছেন তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর বিএনপির ত্রাণ তহবিলে এখনো ৭ কোটি টাকা জমা হয়েছে। এগুলো বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে।

জাহিদ বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও রাজনৈতিক দল হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সারা দেশে ত্রাণ কার্যক্রম চালিয়েছে, মানুষের পাশে থেকেছে। বন্যা পরবর্তী বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হচ্ছে। মেডিকেল ক্যাম্পগুলো স্থানীয় নেতাদের সহায়তায় ওষুধ বিতরণ করা হচ্ছে। আর বন্যার কারণে মানুষের ফসলাদি ভেসে গিয়েছে, সেসব এলাকায় ধানের চারাসহ কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় যাদের ঘর-বাড়ি ভেসে গিয়েছে তাদের টিন এবং ঘরের কিছু সামগ্রী বিতরণেরও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিএনপির দুজন কর্মী বন্যায় ভেসে গিয়েছে বলেও দাবি করেন জাহিদ।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, আগস্টের ২৫ তারিখ থেকে আজ পর্যন্ত নগদ ২০ কোটি টাকার অধিক বিএনপির ত্রাণ কমিটি আর্থিক সহায়তা পেয়েছে। এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি এবং হবিগঞ্জসহ বিভিন্ন বন্যা অঞ্চলে। বিএনপির পাশাপাশি, যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী