মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধি করি বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশের বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর ) বেলা সাড়ে ৩ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে
জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’ র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর বিভাগীয় বন কর্মকর্তা কাশ‌্যপী বিকাশ চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, জেলা নার্সারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বণজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ মেলায় সামাজিক বন বিভাগের উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, দি হাইব্রীড নার্সারী, ফোর এ এগ্রো, ফাহিম নার্সারী, ডালিয়া নার্সারী, জাহাঙ্গীর নার্সারী, সরদার নার্সারী, মদিনা নার্সারী, মায়া কানন নার্সারী, এমরান নার্সারী, পল্লী নার্সারীসহ মেলায় মোট ২৩ টি স্টল স্থান পেয়েছে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা