শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ আব্দুল্লাহ কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা তৃপ্তি

বেনাপোল প্রতিনিধি : গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী ছাত্র আব্দুল্লাহ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৩ মাস পর মৃত্যু বরণ করায় বুধবার বিকালে তার কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সাথে ছিলেন, বেনাপোল পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি শাহবুদ্দিন আহম্মেদ, পুটখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মফিজুর রহমান, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন-আহবায়ক আল মামুন বাবলু, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শহীদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার প্রমুখ।
এসময় তার সাথে বিএনপির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা তৃপ্তি শহীদ আব্দুল্লাহ নামে বেনাপোলে সরকারি প্রতিষ্টান নাম করণের জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, যদি সরকার এ বিষয়ে কোন সহযোগিতা না করে তাহলে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের মাধ্যমে তিনি সরকারী প্রতিষ্টানের নাম শহীদ আব্দুল্লাহ নামে করবেন।
পরে তিনি শহীদ আব্দুল্লাহ বাড়িতে গিয়ে তার পিতা মাতার সাথে দেখা করে তাদের সান্তনা দেন। তাদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার