শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনের বোলিং জাদুতে শ্রীলঙ্কাকে ৩৩ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ।

স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২২৪ রানে অলআউট হয়ে যায়। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। এছাড়া মুস্তাফিজ ৩টি, মোহাম্মাদ সাইফুদ্দিন ২টি এবং সাকিব আল হাসান ১টি উইকেট শিকার করেছেন।
সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে হাছারাঙ্গার ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক কুশল পেরেরা দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন।

এদিন দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান করে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ফিফটি করেন তিন সিনিয়র ব্যাটসম্যান। তামিম-মুশফিক-রিয়াদই পথ দেখান বাংলাদেশকে। তাদের ফিফটিতে লড়াকু পুঁজি পায় টাইগাররা।

দলের হয়ে তামিম করেন ৭০ বলে ৫২ রান। ৮৪ রানে প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিক। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৫৪ রান। শেষদিকে আফিফ এবং সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা।
শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয় ডি সিলভা নেন ৩ উইকেট।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ