শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ গড়তে নেতার নয়, নীতির পরিবর্তন দরকার: মুহাদ্দিস রবিউল বাশার

দেবহাটা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে নেতার পরিবর্তন করলে হবে না, নীতির পরিবর্তন জরুরী। কারণ আমরা বিগত দিনে শুধু স্বাধীনতা পেয়েছি কিন্তু তার সফল পায়নি। দেশ গড়তে হলে উত্তম চরিত্র গঠন করে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্যহীন সুখী সমৃদ্ধি দেশ গড়তে হবে। বিগত দিনে বাংলাদেশের ২ জন মন্ত্রী ছিলেন যারা জামায়াত ইসলামের নেতা ছিলেন। তাদের বিরুদ্ধে কেউ কোন দুর্নীতি দেখাতে পারেনি। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবে। বিগত দিনে আমাদের নেতাকর্মীদের মামলা, হামলা করে ব্যাপক নির্যাতন করা হয়েছে। আমরা সব অত্যাচার, নির্যাতন সয্য করেছি। আমরা ন্যায় ও আদর্শের জায়গাতে অটুট। মঙ্গলবার (৫ নভেম্বর) দেবহাটা ফুটবল মাঠে ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এর এর আগে নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান বক্তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা দেশ থেকে জামায়াত ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারা মানুষের ঘৃনার পাত্র হয়ে গেছে। সারা বিশ্বের ইতিহাসে সবচেয়ে খুনি, স্বৈরাচারী, হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছেন। তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে বিচারবহিরভূত হত্যা করেছে। মেধাবী সেনা অফিসারদের পরিকল্পিত ভাবে হত্যা করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দলকে ব্যাপক দমন চালানো হয়। দেবহাটার জামায়াত-শিবিরের ৭ জনকে গুলিকরে হত্যা করা হয়েছে। সবশেষ বৈষম্য আন্দোলনে মেধাবী ছাত্র আসিফ হাসানকে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আতœার শান্তি কামনা করছি। সেই সাথে খুনি হাসিনার বিচারের দাবি জানাচ্ছি।
অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, ইউনিট সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, উপজেলা ইউনিট সদস্য মাওলানা সামছুল আরিফ, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন শিবির সভাপতি (দক্ষিণ) আশিকুজ্জামান, শিবির সভাপতি (উত্তর) রোকনুজ্জামান, দেবহাটা সদর ইউনিয়নের সহ-সভাপতি ডা: রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল হালিম, প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান, দেবহাটা সাংস্কৃতিক সংসদ শিল্পী হাসানুল বান্না সহ জেলা, উপজেলা ও স্থানীয় নের্তবৃন্দরা।
এছাড়া সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী