শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশকে ২০২২ বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হবে না

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠার মাধ্যমে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ২০২২ সালের বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করে ফেলেছে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নামিবিয়া। প্রথম পর্বে বাদ পড়ে গেলে পরের বিশ্বকাপে খেলতে হতো বাছাইপর্ব।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সেরা আটে থাকার সুবাদে আগে থেকেই ২০২২ সালের বিশ্বকাপ নিশ্চিত ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের।

এবার চলতি বিশ্বকাপের প্রথম পর্ব পেরোনোর মাধ্যমে এই আট দলের সঙ্গী হয়েছে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নামিবিয়া। ২০২২ সালের বিশ্বকাপের বাকি দল আসবে আগামী বছরের শুরুতে হতে যাওয়া বাছাইপর্বের মাধ্যমে।

তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বাছাইপর্ব পেরোলেও, সুপার টুয়েলভ কিন্তু নিশ্চিত হয়নি বাংলাদেশের। চলতি বিশ্বকাপের চ্যাম্পিয়ন-রানার্সআপ এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের সেরা ছয়ে থাকা দলগুলো পাবে সরাসরি সুপার টুয়েলভে খেলার টিকিট।

বাংলাদেশের জন্য আশার খবর হলো- আইসিসির সবশেষ টি-টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী ছয় নম্বরেই রয়েছে তারা। চলতি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে না পারলেও আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ছয় নম্বরে থাকলেই আগামী আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ।

অন্যথায় এবারের মতোই বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলোর সঙ্গে খেলতে হবে বিশ্বকাপের প্রথম পর্ব। সেখান থেকেই জিতে নিতে হবে সুপার টুয়েলভের টিকিট।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন