মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। তারপর থেকে উন্নত চিকিৎসার জন্য দ্বিতীয় গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চীন। আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এ তথ্য জানান।

চীনের রাষ্ট্রদূত বলেন, কুনমিংয়ের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা যেন সরাসরি দূতাবাসে আসতে পারেন এবং আমরা যেন ওইদিনই ভিসা দিতে পারি সে রকম ব্যবস্থা করতে চাই।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের মধ্যে একটি রাজনৈতিক বার্তা আছে জানিয়ে তিনি বলেন, এই সফর ছিল খুবই কার্যকর। মিউচ্যুয়াল বেনিফিশিয়ারি সহযোগিতা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান করে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন নাক গলাতে পছন্দ করে না।

শিক্ষাবৃত্তি ও বিনিয়োগ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে। উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করা হবে। আর আগস্টের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করেছেবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ারবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা