শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে আসবে না ভারত, হবে না এশিয়া কাপ

পূর্বনির্ধারিত সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান প্রতিবেশী দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে গতকাল বন্ধ হয়ে যায় আইপিএল।

টুর্নামেন্টের মাঝ পথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় সব কিছু ওলট পালট হয়ে গেছে। আইপিএলের পর জুনের শুরুতে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে যাওয়ার কথা । সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর বাংলাদেশে।

আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের বাকি ম্যাচ আয়োজনের জন্য সময় বের করতে হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তারা আগস্টে বাংলাদেশ সফরের পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনে নজর দিচ্ছে।

আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সফর বাতিল হতে পারে।

ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। আগস্ট মাসে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের ম্যাচগুলো হতে পারে।

শুধু তাই নয়, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, সেটাও স্থগিত হয়ে যেতে পারে।

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে এমন সমস্যা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবুও এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা