মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’

আইটি ডেস্ক: তথ্য ও ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্য বিতরণকে আরও সহজ করতে প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো হলো ‘হুয়াওয়ে ই-কিট’। এটি হুয়াওয়ের একটি সাব-ব্র্যান্ড, যা আইসিটি পণ্যের ক্ষেত্রে একটি সহজ সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম প্রদান করে। এ উপলক্ষে সম্প্রতি (২০ নভেম্বর, ২০২৩) এ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মূলত এসএমই গ্রাহক ও সহযোগীদের জন্যই হুয়াওয়ে ই-কিট সাব-ব্র্যান্ডটি কাজ করবে। এন্ড-টু-এন্ড এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন্স তৈরি করতে এতে নীতিমালা, পণ্য, সল্যুশন্স, সেবা ও ডিজিটাল টুল প্ল্যাটফর্ম এর সমন্বয় করা হয়েছে। এসএমই বাজারে উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে ই-কিট সহযোগীদের সঙ্গে একত্রে কাজ করবে এবং হাজারো প্রতিষ্ঠানকে ডিজিটাল হতে সহায়তা করবে।

এ ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ায় হুয়াওয়ে ই-কিটের সঙ্গে কাজ করবে এক্সেল টেকনোলজিস লিমিটেড ও ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এক্সেল ও ইনফ্লোর সঙ্গে যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হুয়াওয়ে ই-কিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সাউথ এশিয়া চ্যানেল্‌স ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট কৌশল্যা নারায়ণ; এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলেন লিউ। এছাড়াও অনুষ্ঠানে হুয়াওয়ে, এক্সেল ও ইনফ্লোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সাউথ এশিয়া চ্যানেল্‌স ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট কৌশল্যা নারায়ণ বলেন, “হুয়াওয়ে ই-কিট চালুর অনেক কৌশলগত গুরুত্ব রয়েছে। কেননা এটি ডিস্ট্রিবিউটর বা বিতরণকারী প্রতিষ্ঠান ও রিটেইলার বা খুচরা ব্যবসায়ীদের ক্ষমতায়ন করবে। হুয়াওয়ে ই-কিটকে সঙ্গে নিয়ে, আমরা সহযোগিতামূলক প্রবৃদ্ধিতে বিশ্বাস করি। হুয়াওয়ে ই-কিটের মাধ্যমে এ অঞ্চলে প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বদ্ধপরিকর ইনফ্লো টেকনোলজিস।”

এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, “হুয়াওয়ে ই-কিটের সঙ্গে সহযোগী হিসেবে থাকতে পেরে আমরা আনন্দিত। অত্যাধুনিক আইসিটি সল্যুশন্স প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সাব-ব্র্যান্ডের সাথে আমরা একত্রে কাজ করব। এটি আমাদের দেশের টেকনোলজি ডিস্ট্রিবিউশন বা প্রযুক্তি বিতরণের প্রচলিত ধারাকে বদলে দেবে। বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ই-কিট এর যাত্রা শুরু মাধ্যমে আমাদের জন্য এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।”

হুয়াওয়ে সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এলেন লিউ বলেন, “হুয়াওয়ে ‘হুয়াওয়ে ই-কিট’ নামে একটি সাব-ব্র্যান্ড চালু করেছে। এটি খুচরা বাজারে আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনারদের মাধ্যমে উদ্ভাবনী আইসিটি পণ্যগুলোকে নিয়ে আসবে। খুচরা ব্যবসায়ের প্রবৃদ্ধি নিশ্চিতে ব্যবসায়ীদের জন্য এ সাব-ব্র্যান্ড ওনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু হুয়াওয়ে ই-কিট পণ্যগুলো আমাদের ডিস্ট্রিবিউটরদের তালিকায় সহজলভ্য থাকবে, তাই পার্টনার ও গ্রাহকরা এর মাধ্যমে উপকৃত হবেন। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ সাব-ব্র্যান্ড।”

হুয়াওয়ে ই-কিট ডিস্ট্রিবিউশনের পুরো প্রক্রিয়ায়, পণ্য প্রচার, বাজারের সহজলভ্যতা ও বিক্রয়-পরবর্তী সেবা নিয়ে কাজ করবে এক্সেল টেকনোলজিস লিমিটেড। একইসঙ্গে, বাংলাদেশে এসব পণ্য নিয়ে আসা, স্থানীয় ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নেওয়া এবং হুয়াওয়ে ই-কিটের কাছ থেকে এসব পণ্য সংগ্রহের কাজ করবে ইনফ্লো টেকনোলজিস সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)বিস্তারিত পড়ুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

  • আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
  • কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন
  • তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
  • অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী