বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা দেবে ব্রুনাই

বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা দিতে সম্মত হয়েছে ব্রুনাই। বিশেষ করে এলএনজি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা দেবে দেশটি।

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর দুই দিনের ঢাকা সফর শেষে রোববার (১৬ অক্টোবর) যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ব্রুনাইয়ের সুলতানের সফর শেষে ২২ দফা যৌথ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঐকমত্য পোষণ করেছে।

যৌথ ঘোষণায় আরও বলা হয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে ব্রুনাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ প্রেক্ষিতে ব্রুনাই খাদ্য ও কৃষিখাতে বিনিয়োগে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে সম্মত হয়েছে ব্রুনাই। উভয় পক্ষ মানসম্মত উচ্চতর শিক্ষাখাতে সহযোগিতা করবে। উভয় পক্ষ তথ্য-প্রযুক্তি, গ্রিন টেকনলজি ও সমুদ্র অর্থনীতি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে।

রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে ব্রুনাইয়ের রাজনৈতিক সমর্থনকে প্রশংসা করেছে বাংলাদেশ। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে এই সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ব্রুনাই।

ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরকালে ৪টি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঐকমত্য পোষণ করেছে।

শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সলতান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে ব্রুনাইয়ের সুলতানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন সুলতান। বঙ্গভবনের দরবার হলে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি হামিদ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুলতানের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুলতান বৈঠকে বসেন।

ব্রুনাইয়ের সুলতানের এটাই বাংলাদেশে প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন সাভার জাতীয় স্মৃতি সৌধে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান।

দুই দিনের সফর শেষে রোববার সন্ধ্যায় সুলতান ঢাকা ত্যাগ করেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী