শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে: পরিকল্পনা উপদেষ্টা

আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাশাপাশি শিক্ষকদের দেনা-পাওনা মেটানো হবে বলেও জানান তিনি।

রোববার (১৮ মে) শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি অবসর- কল্যাণ ভাতা ৫ থেকে ৬ বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে।

আসছে বাজেটে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কিছু দাবি-দাওয়ার কথা শুনেছি। সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। আশা করবো দ্রুত সবকিছু বাস্তবায়ন করবো।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়নি, অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু কোথাও ডাক্তার নেই। শিক্ষাখাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে। স্কুলের সমস্যা আছে, বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে। আমরা পরিচালন ব্যয় বাজেটে বেশি রাখবো, শিক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়া হবে। এবারের বাজেট শৃঙ্খলা ফেরানোর বাজেট, দায়িত্বজ্ঞানহীন বাজেট হবে না। এটা জনগণের কল্যাণের বাজেট হবে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় দীর্ঘদিনের প্রচলিত আসন বিন্যাসের ব্যতিক্রম ঘটিয়েবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ