বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাড়িতে পৌঁছেছে পাইলট সাগরের লা/শ

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ।

এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। সাগরের মেজো চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। আজ দুপুরে সেখানে প্রথম জানাজা শেষে সাগরের লাশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনা হয়। এরপর সেখান থেকে একটি লাশবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয়।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টার সময় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহী সপুরা কবরস্থানে তাকে দাফন কার হবে। এর আগে ঢাকায় সাগরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল থেকেই শুরুর হয় সাগরের কবর প্রস্তুতির কাজ। দুপুর দেড়টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে গিয়ে দেখা যায়, গোরস্তান মসজিদের পাশে তার কবর খনন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী