বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হাজরাকাটি গ্রামে বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার করতে গিয়ে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান পার্শ্ববর্তী ঝিকরগাছা বাজারে একটা ব্যাংকে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নানের বাবা কৃষক সাজ্জাদ আলী বাড়ির পাশের একটি বৈদ্যুতিক মোটরে কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে ওই অবস্থায় দেখে আব্দুল মান্নান দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে যান। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু হাসান জানান, আব্দুল মান্নানের মরদেহ এখনও দাফন করা হয়নি। নিহতের স্বজনরা বর্তমানে থানায় রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে। এ মর্মান্তিক ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা