শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাল্যবিবাহ প্রতিরোধে ডিবি গার্লস হাইস্কুলে বিশেষ সভা

সাতক্ষীরা প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর উদ্যোগে বিশেষ সভা মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর কর্মকর্তা সনোজ কুমার বসু, ডাবলু সরকার, বিলাস অন্তনী গাইন, দুখীরাম মন্ডল, গৌতম সরকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, অরুণ কুমার মন্ডল, আসমাতারা জাহান, খালেদা খাতুন, গীতা রানী সাহা, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ।
সভায় জাতীয়ভাবে ‘বাল্যবিবাহ প্রতিরোধ দিবস’ নামে পৃথক দিবস পালনের দাবি জানানো হয়। একই সাথে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আলোচনা সভায় বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভ‚মিকা পালন, কুইক রেসপন্স কমিটি গঠণ, প্রশাসনের জরুরী পদক্ষেপ গ্রহণ, পাড়ায় পাড়ায় যুবদের সমন্বয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠণের দাবি জানানো হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর পক্ষ থেকে বিদ্যালয়ের চারজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।
ক্যাপশন: বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রজেট্টো উত্তমো-ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর উদ্যোগে বিশেষ সভায় বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার