বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় রবি এমপির উঠান বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোমরা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলীর সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের
সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছেন এবং দেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন।
দেশের ১ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। সেই সাথে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে জননেত্রী শেখ
হাসিনা সরকার বিভিন্ন প্রকার ভাতা দিচ্ছেন।

তিনি আরো বলেন, জামাত-বিএনপি নির্বাচন চায়না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই। দেশে নির্বাচন না হলে দেশের উন্নয়ন ও বাধা গ্রস্থ হবে এবং দেশ ক্ষতিগ্রস্থ হবে। বিএনপি ও তার দোষররা তত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশের উন্নয়ন ও নির্বাচনকে
বাঁধাগ্রস্থ করতে চায়। কোন ষড়যন্ত্র মেনে নেবেনা অবশ্যই যথাসময়ে বাংলাদেশে নির্বাচন হবে এবং মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

যে কোন দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করে
দেশের জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আবারও নৌকার বিজয়ের সাথে সাথে তিনি আবারও দেশের রাস্ট্রীয় ক্ষমতায় আসবেন। জননেত্রী শেখ হাসিনা
অনেক ষড়যন্ত্র বাধা-বিপত্তি পেরিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করবেন ইনশাল্লাহ।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ
হারুন উর রশিদ, নির্বাহী সদস্য এস.এম শওকত হোসেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য গবেষণা
বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান।

ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুল গনি, বিশিষ্ট ব্যবসায়ী মন্টু ইসলাম, বন্দর শ্রমিক
ফেডারেশনের সভাপতি মো. আজিবুর রহমান আলিম, ইউপি সদস্য নেছারুল্লাহ আল-মামুন, ইউপি সদস্য আব্দুর রহিম, সাজ্জাদ আলী, সন্তোষ ঘোষ, পলাশ হোসেন ও খোকন প্রমুখ।

এসময় উঠান বৈঠকে উপস্থিত সকলের মাঝে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় উন্নযন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ, বীর
মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের
ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার জুয়েল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী