শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি না আসলেও অনেক দল নির্বাচনে আসবে : কৃষিমন্ত্রী

আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘বিএনপি না এলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে। সংবিধান রক্ষার্থে নির্বাচন করতেই হবে। কে আসলো আর না আসলো সেটি বড় কথা নয়। বিএনপি না আসলেও আরও অনেক দল নির্বাচনে আসবে।’

শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি সংবিধান মানে না। তারা নির্বাচন বানচাল ও ব্যাহত করার জন্য ২৮ অক্টোবর থেকে প্রতিদিন লাগাতার হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। এগুলো করে বিএনপি নির্বাচন ঠেকাতে পারবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে। কমিশন শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্ততি নিচ্ছে। তাই বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যেরকম গ্রহণযোগ্যতা আশা করি- ততটুকু হয়তো হবে না। কিন্তু দেশ ও জাতির স্বার্থে, শান্তি-স্থিতিশীলতার স্বার্থে এবং সংবিধান রক্ষার্থে নির্বাচন করতেই হবে- ধারাবাহিকতা নষ্ট করা যাবে না।’

বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন প্রসঙ্গে কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা এ ব্যতিক্রমী আয়োজনটি করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্পে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১৫০ জনের মেডিকেল টিম শুক্রবার সকাল ৮টা থেকে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করে। ওই মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবার পাশাপাশি ফ্রি ওষুধও দেওয়া হয়।’

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সেন্ট পলস গীর্জার ফাদার লরেন্স সিএসসি, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী