মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির বর্ষিয়ান নেতা মুছার দ্বিতীয় জানাজায় হাজার হাজার মানুষের ঢল

হেলাল উদ্দিন : যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মুছার দ্বিতীয় নামাজে জানাজা নেংগুড়াহাট মাদ্রসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হয় এবং চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় অংশ নেন যশোর জেলা বিএনপির সভাপতি জনাব সাবেরুল হক সাবু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ আসাদুজ্জামান মিন্টু সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, কেশবপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারণ মানুষ। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় শোক নেমে আসে।

জানাজার আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের জীবনি তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত