শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

গাজী হাবিব : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জামায়াত-শিবির-এনসিপির অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫জুলাই) বিকেল ৫ টায় সাতক্ষীরা সঙ্গীতা মোড়ে সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কবির।

সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভট্টো, সিনিয়র যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মহাসিন আলম, হাসান মাহমুদ বাচ্চু, মঞ্জুরুল মোর্শেদ মিলন, কলারোয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম, শেখ রাশিদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার, সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন ডাবলু, জাকির হোসেন আফিল প্রমূখ।

সমাবেশ শেষে বিভিন্ন স্লোগান সম্বলিত একটি মিছিল বের হয়ে সাতক্ষীরার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে দেয়া ‘জামায়াত শিবিরে আস্তানা এ বাংলায় রাখবো না, দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার, জামায়াতের আস্তানা গুঁড়িয়ে দাও পুড়িয়ে দাও, শিবিরের আস্তানা গুঁড়িয়ে দাও পুড়িয়ে দাও, এনসিপির আস্তানা এ বাংলায় রাখবো না, এনসিপির দুই গালে, জুতা মারো তালে তালে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান আসছে মা মাটি কাঁপছে সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ