বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির সমাবেশ দুপুরে, আসছে নতুন ঘোষণা

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।

জানা গেছে, বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক দিন ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এদিকে এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ করবে।

‌‘১২ দলীয় জোট’ বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে জনসমাবেশ করবে। এতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বিশেষ অতিথির বক্তব্য দেবেন।

এছাড়া ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ বিকেল ৩টায় পুরানা পল্টন সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পূর্বপান্থপথে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের প্রেসিডেন্ট অলি আহমদ।

এদিকে বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এমন অভিযোগ করে দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দিনগত রাত ১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসভবন থেকে, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে মিরপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টন থেকে আটক করেছে পুলিশ।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাসহ গ্রেফতার হওয়া আরও কিছু নেতার নাম সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী