বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিচারের আগে আ.লীগ নির্বাচনে অংশ নিলে প্রতিরোধ করা হবে: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। এই সরকারের সংস্কারের যে আহবান বিএনপির পক্ষ থেকে গত ষোল বছর একই আহবান ছিল। নির্বাচন সংস্কারের একটি প্রক্রিয়া। গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলেই নির্বাচন দেওয়া যাবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। বিএনপি, ছাত্র আন্দোলন ও বর্তমান সরকার বেশি পার্থক্যের জায়গায় নেই।

রোববার (১৭ নভেম্বর) সকালে পটুয়াখালীর দশমিনায় জুলাই আন্দোলনে নিহতের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন, তারা এখন ছাত্র আন্দোলনের নামে তালিকাভুক্ত হতে চায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার যেন দ্রুত আহতদের জন্য ব্যবস্থা নেন, যাতে তাদের রাস্তায় নেমে না আসতে হয়।

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নের জবাবে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা তার সিদ্ধান্ত নেবে জনগণ।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা হচ্ছে, আওয়ামী লীগের গুম-খুনের বিচার নিশ্চিত হতে হবে। গুম-খুনের বিচার নিশ্চিত হওয়ার পর ছাত্র-নাগরিক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে আসবে কি আসবে না। বিচারের আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়াকে প্রতিরোধ করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর