মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশী ক্রিকেটারদের দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে ভারতীয় বোর্ড

ভয়াবহ করোনা সংক্রমনের কারণে আইপিএল স্থগিত। কঠোর বায়ো-বাবল পরিস্থিতির মধ্যেও করোনাভাইরাস ঢুকে পড়ায় স্থগিত ঘোষণা করতে হয়েছে জমজমাট এই টুর্নামেন্টটি।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার ফলে আইপিএল খেলতে আসা বিদেশী ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে।

যেসব দেশের ক্রিকেটার এবার আইপিএল খেলছে, প্রতিটি দেশ থেকেই তাদের ক্রিকেটারদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। আবার অনেকগুলো দেশ ভারতের সঙ্গে সীমান্ত এবং ফ্লাইট পর্যন্ত বন্ধ করে দিয়েছে।

এমন পরিস্থিতিতে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, তারা ‘যে কোনো একটি পথ’ খুঁজে বের করবেন বিদেশি ক্রিকেটারদের দেশে পাঠানোর ব্যাপারে।

পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিজেশ প্যাটেল বলেন, তাদেরকে (বিদেশি ক্রিকেটার) নিজ নিজ দেশে ফেরত পাঠানো প্রয়োজন এবং আমরা এ সম্পর্কিত একটি পথ খোঁজার চেষ্টা করছি। কতজন বিদেশি ক্রিকেটার দেশে ফিরতে চাচ্ছে, কিংবা কতজনকে পাঠানো হবে? জানতে চাইলে ব্রিজেশ প্যাটেল সঠিক জবাব দিতে পারেননি।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ স্বাস্থ্যগত নিরাপত্তা প্রদান করা হবে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে পাঠিয়ে দেয়া হবে।

এবারের আইপিএলে ১৭জন অস্ট্রেলিয়ান (এর মধ্যে তিনজন ফিরে গেছে), ১০জন নিউজিল্যান্ডের, ১১ জন ইংল্যান্ডের, দক্ষিণ আফ্রিকার ১১ জন, ওয়েস্ট ইন্ডিজের ৯জন, আফগানিস্তানের তিনজন এবং বাংলাদেশের ২জন।

অস্ট্রেলিয়া সরকার সরাসরি ঘোষণা করেছে, ভারত থেকে আর কোনো ব্যক্তি আপাতত তাদের দেশে পা রাখতে পারবে না। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও পারছে না। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (এসিএ) একে যুক্ত বিবৃতিতে জানিয়েছে, তারা সরকারের সিদ্ধান্তকে সম্মান জানায়।

তারা বলেন, সিএ সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, কিভাবে খেলোয়াড়দের নিরাপত্তা রক্ষা করা যায় এবং কিভাবে তাদের ভারত থেকে নিরাপদে সরিয়ে আনা যায় এ ব্যাপারে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএসএ) জানিয়েছে, তারা সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছে। যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন, তাদেরকে সেই সহযোগিতা দেয়া হবে।

নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন আবার বিসিসিআইয়ের ওপর অগাধ আস্থা। তারা বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছে গৃহীত পদক্ষেপের জন্য। নিউজিল্যান্ড মনে করে তাদের ক্রিকেটাররা নিরাপদ পরিবেশের মধ্যেই রয়েছে।

ভারতীয় ক্রিকেট দল এবং ভারতে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটাররা একসঙ্গেই ইংল্যান্ড সফর করবে, আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর