বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপুল টাকা ও স্বর্ণালংকারসহ শিক্ষার্থীদের হাতে গণপূর্তের প্রকৌশলী আটক

বরিশাল নগরীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল অংকের নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রকৌশলী হারুন অর রশীদকে আটক করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

আটকের আগে ওই প্রকৌশলীর গাড়িটি দ্রুত চালিয়ে যেতে চাইলে তাতে বাধা দিয়ে আটক করে শিক্ষার্থরা।

ঘটনার সময় পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন প্রকৌশলী হারুন।

পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

হারুন অর রশীদ বরিশাল বিভাগের পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন।

ঘটনাস্থলে দায়িত্বরত শিক্ষার্থী ইশরাত মুমু জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে একটি কালো প্রাইভেটকার দ্রুত ওভারটেক করে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দেয়। চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। পরে তাকে আটকে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তা মেজর রাশেদ জানান, আটককৃত ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। ভারতে যাবার উদ্দেশে তিনি পটুয়াখালী থেকে আসছিলেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দেয়। আমরা তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশে সোপর্দ করি। তার কাছে নগদ ২০ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে।
সৌজন্যে:যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর